৪ মে ২০২৬

আচারের পেকেটে ইয়াবা নিয়ে খালা-ভাগিনা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আচারের পেকেটে ইয়াবা নিয়ে খালা-ভাগিনা আটক

জাহেদুল ইসলাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালা নামক এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ খালা-ভাগিনাকে আটক করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ।

(২৩জুন)রোববার সকাল সাড়ে এগারটার দিকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন,কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বইদ্যঘোনা এলাকার মো.শফির মেয়ে আনার কলি ও এবাদুল হকের ছেলে মো. শাকিল।মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির(আইসি)আবদুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেন।

আইসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় চকরিয়া সার্ভিস নামে একটি বাসের দুই যাত্রীকে তল্লাশি করা হয়।এসময় তাদের হেফাজতে থাকা আচারের প্যাকেটের ভেতর থেকে আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এবং আটকদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় বলে জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি