৮ মে ২০২৬

আবুধাবির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবুধাবির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে’ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি’র উদ্দেশে রওনা হয়েছেন।

আজ রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় তাকে শাংগ্রি-লা হোটেলে নেয়া হবে। ইউএই সফরে তিনি সেখানেই অবস্থান করবেন।

আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

এছাড়া একইদিন বিকেলে শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’ অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন বলে সফরসূচিতে জানা যায়।

এরপর মঙ্গলবার বিকেলে আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘দি ক্রিটিক্যাল রোল অব ওমেন ইন ডেলিভারিং ক্লাইমেট’ বিষয়ক কী নোট সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। পরে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১১০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে আবুধাবি ছাড়বেন প্রধানমন্ত্রী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি