বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। এখন থেকে পিবিআই এ মামলার তদন্ত করবে।
সোমবার পুলিশ সদর দফতরের নির্দেশে এই মামলা তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়।
রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জাকির হোসেন জানান, স্পর্শকাতর মামলাগুলো পিবিআই আগে থেকেই ছায়া তদন্ত করে আসছে। এখন আবু সাঈদ হত্যা মামলার তদন্তও সরাসরি পিবিআই করবে।
বিপি/কেজে