৮ মে ২০২৬

আবরার হত্যার দ্রুত বিচার দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবরার হত্যার দ্রুত বিচার দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

জবি থেকে সংবাদদাতা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচারের দাবিতে মানবন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শিক্ষক সমিতি।

বুধবার(৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মীনারের সামনে এ মানববন্ধন করেন । এ সময় শিক্ষক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শতমত শত পথ সৃষ্টি হবে , গবেষনা হবে । ভিন্ন মতাদর্শ হলেই যে তার উপর হামলা করতে হবে এমন হলে হবে না। বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হওয়া কোন শিক্ষার্থীকে তাদের বাবা-মা সন্ত্রাসি হিসেবে গড়ে তুলে পাঠায়নি । যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তারা নষ্ট হওয়া শুরু করে । এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

তারা আরো বলেন, আমরা(শিক্ষকরা) ব্যাক্তিস্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করছি। এই শিক্ষকদের মুখোশ খুলে দিতে হবে। তাদের শাস্তির আওতায় আনতে হবে। বক্তব্যের শেষে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার পরিবেশ তৈরি করতে হবে। শুধু আবরার হত্যার বিচার করলে হবে না। মানুষ হত্যা করা কালচার থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে এবং এই কালচার বন্ধ করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক‌ স‌মি‌তির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.নুর মোহাম্মাদ এর সঞ্চালনায় মানব বন্ধ‌নে উপস্থিত ছিলেন, ই‌তিহাস বিভা‌গের অধ্যাপক ড. মো সে‌লিম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হো‌সেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোস‌নে আরা জলী, মাই‌ক্রেবা‌য়েল‌জি বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক ড.শামীমা বেগম, প্রক্টর সহ‌যোগী অধ্যাপক ড.মোস্তফা কামালসহ সি‌নিয়র অধ্যাপকরা।

উল্লেখ্য, গত রোববার গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধারকরা হয়। এই ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেন জবি শিক্ষক সমিতির নেতারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি