৫ মে ২০২৬

আব্দুর রাজ্জাক লকডাউনে খেতে পারছে না তিন বেলা ভাত!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আব্দুর রাজ্জাক লকডাউনে খেতে পারছে না তিন বেলা ভাত!
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা: প্রকৃতির নিয়মে সময় চলে যায়, মানুষের বিদায়ও হয় নির্দিষ্ট সময়ে ৷ করে যাওয়া কাজগুলো ঠাঁই পায় ইতিহাসের পাতায়,মানুষের মনে ৷ মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষগুলো দিন শেষে জীবনের সার্থকতা খুজে পায় মানুষের সেবা করতে পারলে ৷ চির সবুজের বাংলায় চারিদিকে হাসি আনন্দ কিংবা খুশির মাঝে লুকিয়ে থাকে অগনিত মানুষের কান্না,তিন বেলা খেতে না পারার কষ্ট,লকডাউনে আরও বেশি চিন্তা ৷ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার পরিচিত মুখ আব্দুর রাজ্জাক ৷ অল্প বয়সে পরিবারের বেশ কয়েকজন সদস্যের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে ছুটে চলা অনবরত৷ বাবার মাধ্যমে পাওয়া ছোট ব্যবসাকে বড় করার আপ্রাণ চেষ্ঠা ৷ অর্জিত আয় দিয়ে অসুস্থ বাবার চিকিৎসার পাশাপাশি পরিবারের সকলের মুখে হাসি ফোটানো৷ সবই করে আসছিল নিয়মিত৷ তবে লকডাউনে বদলে যায় আব্দুর রাজ্জাকের গল্প৷ অর্থনৈতিক ভাবে ভেঙ্গে পড়া ছেলেটি ছুটে চলেছে কাজের সন্ধানে৷ কিন্তু নির্মম বাস্তবতায় পায়নি কোন কাজ৷ রাজ্জাকের কষ্ট তাকে কাঁদিয়েছে নিরবে৷ ছেলে বলে এড়াতে পারেনি দায়িত্ব৷ দায়িত্ব ছেড়ে বাঁচবেই বা কি করে৷ অভাবের পরিবারে বাবার পর একমাত্র ভরসা যে সেই ৷ কষ্টের দিন গুলো প্রকাশ পায় বিশ কুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে৷ এরপর বিভিন্ন মাধ্যমে আর্থিক সহযোগিতা কামনা করা হয়৷ ভালোবেসে হাত বাড়িয়ে দিয়েছে অনেকে৷ যার ফলশ্রুতিতে রাজ্জাকের ছোট ঝালমুড়ির ব্যবসা বড় করতে তার হাতে গতকাল (১১জুলাই) নগদ প্রায় আট হাজার টাকা তুলে দেওয়া হয় ৷ মানবিক সহযোগিতার অর্থ তুলে দেন বিশ কুড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, আহমেদ সাদিক৷ এ সময় উপস্থিত ছিলেন- এম.এফ বাপ্পি (কোষাধক্ষ্য), শাকিল আহমেদ(সাংগঠনিক সম্পাদক), মুনিম ফুয়াদ রাফি (দপ্তর সম্পাদক); সিরাতুল মোস্তাকিম (প্রচার সম্পাদক), সজীব উদ্দিন ( সহ- প্রচার সম্পাদক) এবং মুশতাক শাহরিয়ার সাহিল (পাঠাগার সম্পাদক) এছাড়াও বিশ কুড়ি ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য, রিয়াদুল হাসান নয়ন এবং বিশিষ্ট সমাজ সেবক আক্কাস আলী ভুঁইয়া । বিশ কুড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়, রাজ্জাকের দুঃসময়ে যারা সহযোগিতা করেছে । বিশেষত, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় বর্তমান এবং সাবেক সম্মানিত শিক্ষকদের৷ বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি