৫ মে ২০২৬

আবারও দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারও দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু

বিদেশ ডেস্ক: আবারও দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি ভিন্ন মামলায় অভিযোগ গঠনের কথা জানান দেশটির অ্যাটর্নি জেনারেল।

ইসরায়েলের শীর্ষ টেলিকম কোম্পানির মালিকানাধীন গণমাধ্যমে ইতিবাচক ইমেজ তুলে ধরার জন্য মোটা অংকের ঘুষ দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিনিময়ে প্রতিষ্ঠানটিকে আইনি সুবিধা দেয়ার অপর এক অভিযোগ আনা হয়। এছাড়া ধনকুবের বন্ধুর কাছ থেকে মূলব্যান উপহার নেয়ায় ওঠে তৃতীয় অভিযোগটি। আর্থিক কেলেংকারির দায়ে আগে থেকেই আরও একটি মামলার শুনানি চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। অবশ্য নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ ঘটনাকে বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি