আবারও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়।
ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
টাইমস অব ইন্ডিয়া বলছে, নেপালের ভূমিকম্পে বিহার ও শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতেও ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এ ছাড়া গত মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এই কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থলের গভীরতা ছিল ৯১ কিলোমিটার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি