৭ মে ২০২৬

আবারও বাড়ছে সরকারি ছুটি, ঘোষণা আসতে পারে বুধবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবারও বাড়ছে সরকারি ছুটি, ঘোষণা আসতে পারে বুধবার

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় সাধারণ ছুটি আরও বাড়াতে যাচ্ছে সরকার। এ বিষয়ে আগামীকাল বুধবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ছুটি বাড়ানো হচ্ছে কি-না জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার বলেন, ‘অবশ্যই! এখনও অফিস খুলে দেয়ার সময় আসেনি। এখন করোনার চূড়ান্ত সময় যাচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছুটি বর্ধিত বিষয়ে এখনও কোনও নির্দেশনা আসেনি। আগামীকাল (বুধবার) হয়তো নির্দেশনা আসতে পারে।’

প্রতিমন্ত্রী জানান, এবার বর্ধিত ছুটি ঘোষণা হলে তাতে কিছু নতুন নির্দেশনা থাকতে পারে। তবে বিষয়টি চূড়ান্তভাবে বলা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর।

তবে, একই বিষয়ে যোগাযোগ করা হলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘এখনও ছুটি বর্ধিত করার বিষয়ে কোনও নির্দেশনা পাওয়া যায়নি।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে সীমিত আকারে খোলা রয়েছে ব্যাংকগুলো। পাশাপাশি, নিত্যপণ্য ও ওষুধসহ জরুরি সেবাগুলো খোলা রয়েছে।

তৃতীয় দফা ছুটি ঘোষণার পর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, করোনাভাইরাস সময়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারীকে সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। খবর ইউএনবির।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি