৫ মে ২০২৬

আবারো দুর্ঘটনার কবলে ইউএস-বাংলার ফ্লাইট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আবারো দুর্ঘটনার কবলে ইউএস-বাংলার ফ্লাইট

বাংলাপ্রেস অনলাইন: দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান (ফ্লাইট নম্বর-বিএস ১৪৩)। পরে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানটিতে ১১ শিশুসহ ১৬৪ যাত্রী ছিল। বিমানটি কক্সবাজার বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু বিমানটির সামনের চাকা না খোলায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় বিমানটির সামনের চাকা দেবে যায়। বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর পরই যাত্রীদের উদ্ধারে নামে বিমান কর্তৃপক্ষ।

বাংলাপ্রস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি