৫ মে ২০২৬

৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী ইসমাইল হোসেন ৯৩ বছর বয়সে বিয়ে করেছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিয়ে করেন তিনি। ইসমাইল হোসেন জেলা আইনজীবী সমিতির পাঁচবারের সভাপতি নির্বাচিত হন। তার পাঁচ ছেলে রয়েছে। বিয়েতে ৫০ জনের মতো বরযাত্রী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পাত্রীর বাড়ি কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। পাত্রীর বয়স ৪০ বছর। আইনজীবী ইসমাইল হোসেনের বাড়ি আদালতের কাছেই। এদিকে ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রঙ্গরস শুরু হয়েছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। নিঃসঙ্গতাবোধ থেকে তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা। কারণ তার প্রথম স্ত্রী মারা গেছেন। এর আগে ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনায় আসেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লা চৌদ্দগ্রামের এমপি মুজিবুল হক। তবে ঐ বিয়েটি ছিল মন্ত্রীর একমাত্র বিয়ে। মন্ত্রীর ঐ বিয়ে বেশ আলোচনার জন্ম দেয়। কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেনের বিয়ের বিষয়টি শুনেছি। স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব থেকে তিনি বিয়ে করতে পারেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি