৪ মে ২০২৬

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন

বাংলাপ্রেস অনলাইন : দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন আগামী ৯ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় শুরু হবে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আজ এ অধিবেশন আহ্বান করেন।ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পুরণের জন্যই এ অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ি সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেপরবর্তী অদিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। অবশ্য ২২তম অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনও হতে পারে।

সম্ভাব্য শেষ অধিবেশন হিসাবে আসন্ন অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ অধিবেশনে সড়ক পরিবহন বিলসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল পাস হবে। এছাড়াও জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যূতে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হতে পারে।সর্বশেষ গত ১২ জুলাই সংসদের ২১তম (বাজেট) অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন শুরু হয়েছিল গত ৫ জুন।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি