৭ মে ২০২৬

৯ বছর পর মহাকাশে যাচ্ছেন মার্কিন দুই নভোচারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৯ বছর পর মহাকাশে যাচ্ছেন মার্কিন দুই নভোচারী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছর পর মহাকাশে যাচ্ছেন মার্কিন দুই নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) দীর্ঘ ৯ বছর পর আগামী বুধবার নিজেদের রকেটের মাধ্যমে দুই নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠাবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০১১ সালে যুক্তরাষ্ট্র এমন অভিযান চালিয়েছিল। এরপর থেকে মহাকাশ স্টেশনের সঙ্গে পৃথিবীর যোগাযোগটি মুখ্যত রাশিয়ার রকেট ও গবেষণা সংস্থার ওপরই নির্ভরশীল ছিল। দীর্ঘ ৯ বছর পর নাসার দুই নভোচারী ডাউ হার্লে, বব বেনকেন আগামী বুধবার আইএসএসের উদ্দেশে যাত্রা করবেন। ওই দিন স্থানীয় সময় বিকেল ৪টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ৩৩ মিনিট) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তাঁদের নিয়ে স্পেস-এক্স ফ্যালকন নামের রকেটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ জন্য আজ রোববার এ দুই নভোচারী তাঁদের চূড়ান্ত ড্রেস রিহার্সেলটি দিয়েছেন, যা পুরোপুরি সফল হয়েছে। গত ৯ বছরে যুক্তরাষ্ট্রের মাটি থেকে আর কোনো নভোচারীবাহী রকেট মহাকাশে পাড়ি জমায়নি। এ অভিযান আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ। আর তা হলো এটিই ইলোন মাস্কের স্পেস-এক্সের প্রথম কোনো বাণিজ্যিক মহাকাশ অভিযান। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি