৪ মে ২০২৬

৮০০০ অসহায় পরিবারের পাশে এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৮০০০ অসহায় পরিবারের পাশে এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড

জবি থেকে সংবাদদাতা: করোনার প্রকোপে দেশের অথনীতির চাকা প্রায় থেমে গেছে। অনেকেই বলছেন এ ভাইরাস নাকি বিশ্বযুদ্ধের মতোই। কর্মহীন হয়ে পড়েছে দেশের অসংখ্য খেটে খাওয়া মানুষ। এসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও সোহেল ট্রেডার্স। মরহুম শিল্পপতি শামসুল আলম এর দুই পুত্র সোহেল আহমেদ ও কবির হোসেন শিমুল গাজীপুর ও ঝিনাইদহে দুই দফায় ৮০০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পাচ কেজি চাল,এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু এক কেজি পেয়াজ,লবণ ও একটি সাবান।তাছাড়াও প্রতিদিনই এলাকায় জীবাণুনাশক স্প্রে দেওয়ার ব্যবস্থা করেছেন তারা।

এস আলম ইনজিনিয়ারিং লিমিটেড ও সোহেল ট্রেডার্সের সত্ত্বাধিকারী সোহেল আহমেদ বলেন, আমার পিতা শামসুল আলম উনি সবসময়ই মানুষের পাশে ছিলেন। আমি মনে করেছি তার সন্তান হিসেবে এটা দায়িত্ব। অতীতেও আমাদের পরিবার মানুষের পাশে ছিলো। যতদিন এই সংকট চলবে আমরা মানুষের পাশে সর্বাত্মক সহযোগিতা অব্যহত রাখবো ইনশাআল্লাহ।

২৫ মার্চ প্রথমবার আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন এ ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৬ জনের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি