৪ মে ২০২৬

৮ লক্ষ টাকার ২৯ টি মোবাইল হস্তান্তর করলো এন্টি টেররিজম ইউনিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৮ লক্ষ টাকার ২৯ টি মোবাইল হস্তান্তর করলো এন্টি টেররিজম ইউনিট
জবি প্রতিনিধি: বিভিন্ন সময়ে উদ্ধারকৃত প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২৯ টি মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে সন্ত্রাসীকার্য্য, জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধ ও দমনে কাজ করা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট। রোববার (১৯ মার্চ) পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী চিশতী বিপিএম, পিপিএম এর উপস্থিতিতে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। সাইবার ক্রাইম উইংয়ে কর্মরত উপ-পুলিশ পরিদর্শক মামুন মিয়া জানান, বর্তমানে খোলা মার্কেট ও হারানো বেনামের মোবাইল ব্যবহার করে অনলাইন এবং এমএফএস এর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন, প্রতারণা ও বিভিন্ন অর্থ সংক্রান্ত অপরাধের ঘটনা নিয়মিতই লক্ষ্য করা যায়। এই সকল অপরাধ প্রতিরোধে বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিযোগ ও ইনফর্ম অটো অ্যাপসের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ টি মোবাইল উদ্ধার করা হয়। অপরাধ সংশ্লিষ্টতা না থাকায় সকল মোবাইলগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। হারানো মোবাইল হাতে পেয়ে আকাশ বসাক (৪০) নামে একজন জানান, আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি। গত কয়েক মাস পূর্বে আমার ব্যবহৃত ওয়ান প্লাস ৯ প্রো মোবাইল যা ৬৪ হাজার টাকা দিয়ে কিনেছিলাম, যার মধ্যে আমার গুরুত্বপূর্ণ অনেক তথ্য সংরক্ষিত ছিল। তিনি আরও জানান, মোবাইলটি হারিয়ে ফেলার পর সাইবার ক্রাইম উইং, এটিইউতে যোগাযোগ করলে তারা আমাকে পরবর্তীতে জানাবে বলেন। গতকাল আমাকে কল দিয়ে আমার মোবাইল নিয়ে যেতে বলেন। আজ মোবাইল পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। তিনিসহ সকলেই বাংলাদেশ পুলিশকে অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সকল সময় সহায়তা ও তথ্য দিয়ে পাশে থাকবেন বলে আশ্বাস প্রকাশ করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি