৮ ঘণ্টায়ও রাস্তা ছাড়েননি তিতুমীর কলেজর শিক্ষার্থীরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় তারা। অবরোধ শুরুর পর প্রায় ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাস্তা ছাড়েনি আন্দোলনকারীরা।
ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, সড়ক অবরোধের কারণে কলেজের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন আমতলী থেকে গুলশান-১ এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যাত্রীরা।
এদিকে, একই দাবিতে গতকাল বুধবার আমরণ অনশনে বসেন কলেজটির কয়েকজন শিক্ষার্থী। এদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আমিনুল ইসলাম, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রানা আহমেদ লাকী এবং মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাশেদ।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্যের সাত দফা দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।
এছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি