৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি
বাংলাপ্রেস রাজনীতি দপ্তর : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই জনসভার করার কর্মসূচি দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামীকাল ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এবারের নির্বাচনের ফল ভোটের দিনই প্রত্যাখ্যান করেছে বিএনপি। আগামীকালের সংসদ অধিবেশনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে দলটি। রুহুল কবির রিজভী জানান, আগামীকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশের বিভিন্ন কারাগারে থাকা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি