১১ মে ২০২৬

৮ ডিগ্রির ঘরে নওগাঁর তাপমাত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৮ ডিগ্রির ঘরে নওগাঁর তাপমাত্রা
বাংলাপ্রেস ডেস্ক: নওগাঁর বরেন্দ্র অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিম বাতাস ও কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের মানুষ। বিশেষ করে দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষরা ঠান্ডার কারণে কাজের সন্ধানে বের হতে পারছেন না, ফলে তাদের আয়ে দেখা দিয়েছে বড় ধস। বরেন্দ্র অঞ্চলের চাষিরা শীতের তীব্রতায় চাষাবাদের কাজে নামতে পারছেন না। ফলে তাদের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় প্রতিদিনের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। শীত মোকাবিলায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে আরও বেশি দুর্ভোগে পড়ছেন অসহায় ও দরিদ্র মানুষ। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি