৬ মে ২০২৬

৮ বিভাগে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’ গঠন করে প্রজ্ঞাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ এএম
৮ বিভাগে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’ গঠন করে প্রজ্ঞাপন

 


বাংলাপ্রেস ডেস্ক: দেশের ৮ বিভাগে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৩ এ প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত বিভাগগুলোর জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করল। এটি অবিলম্বে কার্যকর হবে।

গুম প্রতিরোধে গঠিত ট্রাইব্যুনালগুলো হলো-

১) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ঢাকা। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ ঢাকা বিভাগ।

২) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রাম বিভাগ।

৩) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, সিলেট। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ সিলেট বিভাগ।

৪) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ময়মনসিংহ। অধিক্ষেত্র: ময়মনসিংহ বিভাগ।

৫) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রাজশাহী। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ রাজশাহী বিভাগ।

৬) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রংপুর। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগ।

৭) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, খুলনা। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ খুলনা বিভাগ।

৮) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, বরিশাল। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ বরিশাল বিভাগ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি