২৯ সেপ্টেম্বর ২০২৬

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড

বিশ্বেরেকর্ডের সনদ হাতে ক্যাথ বোয়িছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

বাংলাপ্রেস ডেস্ক:  ভিডিও গেম ভালোবাসেন আর ‘ফোর্টনাইট’ চেনেন না, এমন মানুষ হয়তো কমই আছেন। বলা চলে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমগুলোর মধ্যে একটি ফোর্টনাইট। এই গেম খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম লিখিয়েছেন ক্যাথ বোয়ি। অবাক করা বিষয় হলো, তাঁর বয়স ৭৮ বছর।

এই বয়সের কারণেই বিশ্ব রেকর্ডের খেতাব পেয়েছেন ক্যাথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে, তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী ফোর্টনাইট খেলোয়াড়। ক্যাথ গেমটি খেলা শুরু করেছিলেন ২০১৭ সালে। গেমটিতে তাঁর নাম ‘গ্রাম্পিগ্রান১৯৪৮’। সেখানে তাঁর ২৪ হাজারের বেশি অনুসারী রয়েছে।

ফোর্টনাইট গেমটি চালু হয়েছিল ২০১৭ সালে। এটি লড়াই করে টিকে থাকার একটি গেম। এতে অনলাইনে সর্বোচ্চ ১০০ জন খেলোয়াড় যুক্ত হতে পরেন। মারামারি করে যিনি শেষ পর্যন্ত টিকে থাকেন, তিনিই বিজয়ী হন। বর্তমানে দিনে ১২ লাখ থেকে ১৪ লাখ খেলোয়াড় অনলাইনে ফোর্টনাইট খেলে থাকেন।

ক্যাথের বাড়ি স্কটল্যান্ডে। এর আগেও গেম খেলেছেন তিনি। তবে অতটা আগ্রহ পেতেন না। পরে ফোর্টনাইটের সঙ্গে তাঁর পরিচয় হয় ১৭ বছর বয়সী নাতির মাধ্যমে। একপ্রকার প্রেমেই পড়ে যান গেমটির। ক্যাথ বলেন, ‘সঙ্গে সঙ্গে গেমটি আমার নজর কেড়ে নেয়। সত্যি কথা হলো, গেম খেলার জন্য কোনো বয়সই বেশি নয়।’

ক্যাথ যে এত দিন গেমটি খেলবেন আর এতটা জনপ্রিয় হবেন, তা প্রথম দিকে ভাবতে পারেনি তাঁর নাতি। ক্যাথ বলেন, ‘ও ছোট একটি ছেলে। সে তো কিছুতেই বিশ্বাস করছিল না যে তার দাদি এমন কিছু করতে পারে। বলেছিল, কেউ আমার সঙ্গে খেলবে না। এতেই আমার জিদ চেপে যায়। ওকে দেখাতে চেয়েছিলাম, আমিও পারি।’

ক্যাথ যাঁদের সঙ্গে গেমটি খেলেন, তাঁদের সঙ্গে ভালো একটি সম্পর্কও গড়ে উঠেছে। তাঁর ভাষায়, ‘আমি দারুণ কিছু মানুষের সঙ্গে খেলি। অনেকেই যুক্তরাজ্যের। কেউ কেউ যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এই মানুষগুলোর সঙ্গে পরিচয় হওয়াটা দারুণ।’
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি