৪ মে ২০২৬

৭৩ কেজি স্বর্ণসহ বেনাপোলে আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
৭৩ কেজি স্বর্ণসহ বেনাপোলে আটক ১

বাংলাপ্রেস অনলাইন: যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭৩ কেজি ওজনের ছয়শ ২৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মহিউদ্দিন। তিনি শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। শিকারপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ সোনার একটি চালান শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারতে যাবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য হাবিলদার মুকুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় মহিউদ্দিন নামের এক স্বর্ণ পাচারকারীকে ৭৩ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য চোরাকারবারীরা পালিয়ে যায়। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। আটককৃতকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে বলে তিনি জানান।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি