৬ মে ২০২৬

৭১২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টের পদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৭১২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সুনি ওনোন্টা স্টেট বিশ্ববিদ্যালয়ের ৭১২ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট। করোনাভাইরাসের মাঝেও বিশ্ববিদ্যালয়টির বাকি সেমিস্টারে অংশ নিতে শিক্ষার্থীদের ক্লাসে যেতে বাধ্য করেছিল। এ ঘটনায় সাত শতাধিক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হবার ফলে প্রেসিডেন্ট ড. বারবারা মরিস পদত্যাগ করতে বাধ্য হন। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ওনোন্টা স্টেট বিশ্ববিদ্যালয়ের আচার্য জিম মালাত্রাস বলেন, ড. বারবারা জন মরিস শুধু তার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তার বাকি কাজগুলো তিনি চালিয়ে যাবেন। সেন্ট্রাল নিউ ইয়র্কের স্কুল এক বিবৃতিতে জানায় বারবারা জিন মরিসের পদত্যাগের বিষয়টি ডেনিস ক্রেগ সাময়িকভাবে গ্রহণ করবেন এবং স্থায়ী প্রেসিডেন্ট শিগগিরই তাঁর বিষয়ে খোঁজ নিবেন। জানা যায়, সুনি ওনোন্টা ছিল অঙ্গরাজ্যের ৬৪৮টি প্রতিষ্ঠান ব্যবস্থার প্রথম ক্যাম্পাস যা ভাইরাসজনিত কারণে বন্ধ করে দিতে হয়েছিল। গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলগুলো খোলার পর ৭১২ জন ছাত্রছাত্রী করোনায় আক্রান্ত হন। বিশ্ববিদ্যালয় চত্বরে পরীক্ষার মাধ্যমে অধিকাংশ ছাত্রছাত্রীর করোনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। সনি ওয়ান্টার অন্যান্য ক্যাম্পাসসহ মোট ১ হাজার ৭ শিক্ষার্থী করোনায় আক্রান্ত। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি