৭ সেপ্টেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষের রিভিউ আবেদন যেভাবে করবেন
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু হবে আগামীকাল ৭ সেপ্টেম্বর। আবেদনটি চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
ইচ্ছুক শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত বিশেষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, সময়সীমার পর নতুন করে আর আবেদনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালের নির্দিষ্ট লিংকে (103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx) প্রবেশ করতে হবে।
এর পর ড্রপডাউন মেনু থেকে কোর্স নির্বাচন করে নির্ভুলভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং সাবজেক্ট/পত্র কোড ইনপুট দিতে হবে।
প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে সিস্টেম তৈরি করা পে-স্লিপ ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।
মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ব্যাংক কার্ড বা সোনালী সেবার যেকোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে প্রতি কোর্সের জন্য ১,২০০ টাকা পরিশোধ করতে হবে।
অনলাইনে ফরম পূরণের পর আবেদনের কপি কিংবা পে-স্লিপের কোনো হার্ডকপি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডাকযোগে বা সশরীরে পাঠানোর কোনো প্রয়োজন নেই।
ব্যাংকে প্রচলিত কোনো ম্যানুয়াল ফরমে টাকা জমা দিলে পরবর্তীতে জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার দায়ভার গ্রহণ করবে না। টাকা সফলভাবে জমা হওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন সম্পন্ন বলে গণ্য হবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সঙ্গীত একাডেমি