৯ মে ২০২৬

৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
বাংলাপ্রেস ডেস্ক: সুপ্রিম কোর্টে সরকার এবং রাষ্ট্রের পক্ষে আইনি ও বিচারিক দায়িত্ব পালনে ২২৭ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। তারা সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী। বুধবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এই নিয়োগের দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে। সলিসিটর রুনা নাহিদ আকতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। পুনরাদেশ না হওয়া পর্যন্ত তারা এই পদে বহাল থাকবেন। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের বেশির ভাগ পর্যায়ক্রমে পদত্যাগ করেন। এর মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করেন রাষ্ট্রপতি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর অ্যাটর্নি জেনারেল, তিনজন অতিরিক্ত অ্যাটর্নি ও ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি