৫ মে ২০২৬

৬০০ বিদেশিকে দেশ থেকে বের করে দিয়েছে শ্রীলংকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৬০০ বিদেশিকে দেশ থেকে বের করে দিয়েছে শ্রীলংকা

বাংলাপ্রেস ডেস্ক: শ্রীলংকান সরকার ২০০ আলেমসহ ৬০০ বিদেশিকে দেশ থেকে বের করে দিয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াজিরা আবেওয়ার্ধেনা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসব ধর্মীয় ব্যক্তিরা বৈধভাবে শ্রীলংকায় এসেছিলেন। কিন্তু ভয়াবহ এ হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে দেখা গেছে অনেক আগেই তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে। এজন্য তাদের জরিমানা করে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

ওয়াজিরা আবেওয়ার্ধেনা বলেন, যাদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে, তাদের মধ্যে ২০০ ইসলাম ধর্মের প্রচারক রয়েছেন। ওই আত্মঘাতী হামলায় স্থানীয় উগ্রগোষ্ঠী জড়িত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলার পর থেকে সন্দেহভাজন এসব ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়েছে।

শ্রীলংকার ভিসা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইস্টার সানডে হামলার প্রেক্ষাপটে আমরা ভিসা পদ্ধতি পুনঃমূল্যায়ন করছি। এখন থেকে ধর্মীয় ব্যক্তিদের শ্রীলংকায় আসার ক্ষেত্রে ভিসায় কড়াকড়ি থাকবে।

এদিকে শ্রীলংকায় ঘটে যাওয়া স্মরণকালের বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতরা প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশে ভারতের কাশ্মীর, বেঙ্গালুরু ও কেরালা গিয়েছিল বলে জানিয়েছেন লংকান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মহেশ সেনানায়েকে। শনিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লংকান সেনাপ্রধান এসব কথা জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি