৬ মে ২০২৬

৬০ বছর পর মার্ভিন ও লুসিলের আবার ‘বিয়ে’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৬০ বছর পর মার্ভিন ও লুসিলের আবার ‘বিয়ে’
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিটি জীবনে বিয়ে একটি বিশেষ মুহূর্ত। আর সেই স্মৃতি সবাই নিজেদের মতো করে ধরে রাখেন। কখনো তা ছবি, ভিডিও বা আত্মীয়-বন্ধু-বান্ধবদের সঙ্গে পুরোনো গল্পের মাধ্যমে। অনেকেই সেই পুরোনো স্মৃতিকে নতুন করে তৈরি করার কথা ভাবেন, কিন্তু হয়ে ওঠে না। তবে মার্কিন এক বৃদ্ধ দম্পতি তা করে দেখালেন। বিয়ের ৬০ বছর পর আবার ‘বিয়ে করলেন’ তারা পরস্পরকে। ১৯৬০ সালে বিয়ে করেছিলেন মার্ভিন ও লুসিল স্টোন। আমেরিকার নেব্রাস্কায় স্টারলিং নামের এক গ্রামের বাসিন্দা তারা। সম্প্রতি তাদের বিয়ের ৬০ বছর পূর্ণ হয়। এই দিনটিকে তারা বিশেষভাবে পালন করার পরিকল্পনা করেন। তবে সেই পরিকল্পনা ছিল চমকে ভরা। ছয় দশক পর তারা আবার একই রকম ভাবে বিয়ের আয়োজন করেন। সেই একই জায়গায়, একই রকম বিয়ের পোশাকে হাজির হন তারা। তাদের নতুন করে এই বিয়ের আসরের ছবি পোস্ট হয়েছে ‘কেটি অট্রি ফোটোগ্রাফি’ নামে এক ফেসবুক পেজে। কী করে এত দিন ধরে বিয়ে টিকিয়ে রাখলেন, তা জানতে চান তাদের কাছে অনেকে। ‘নব দম্পতি’ তাদের পাঁচটি ‘মন্ত্র’ বলেছেন। সেগুলো নিচে দেওয়া হলো : কঠোর শ্রম, পরস্পরের প্রতি সহমর্মিতা, ভেবেচিন্তে কথা বলা, একজনের দুর্বলতাকে আর একজনের শক্তি দিয়ে অতিক্রমের মনোবৃত্তি এবং নিজের বিশ্বাসে অটল থাকা। ছবিগুলো ফেসবুকে গত ২১ আগস্ট পোস্ট করা হয়। এখন পর্যন্ত সেগুলো এক হাজার ৮০০ এর বেশি লাইক পেয়েছে। সেই সঙ্গে শেয়ার হয়েছে প্রায় ১ হাজার ১০০ বার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি