৮ মে ২০২৬

৬ মাসে বিমানের লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা : মাহবুব আলী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৬ মাসে বিমানের লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা : মাহবুব আলী

বাংলাপ্রেস ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে ( জুলাই- ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর পূর্ব নীট লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা।

রোববার সংসদে সরকারি দলের সাংসদ আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, গত অর্থ বছরে বিমানের নীট লাভ হয়েছে ২১৭ কোটি ৮০ লাখ টাকা। এ সময় সংস্থাটির মোট আয় হয় ৫ হজার ৭৯৫ টাকা। ব্যয় হয় ৫ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা।

তিনি আরো জানান বর্তমানে বাংলাদেশ বিমানের মোট ১৮ টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১২টি নিজস্ব আর ৬টি লিজ করা। এসব উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক ১২টি রুটে ১৭দেশে এবং অভ্যন্তরীণ ৭টি রুটে পরিচালনা করা হচ্ছে। মাহবুব আলী জানান বিমানের টিকেট ক্রয় বিক্রয়ে আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর অংশ হিসাবে বিমান এয়ারলাইন্স নামে একটি মোবাইল এ্যাপস চালু করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি