৬ মে ২০২৬

৬ দফা দাবিতে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৬ দফা দাবিতে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা ডেস্ক: জরাজীর্ণ শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, পরিবহন সুবিধা ও একাডেমিক ভবন বৃদ্ধি এবং শিক্ষক সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীরা। এছাড়াও কলেজের পাশে থাকা পরিত্যাক্ত ডাফরিনকে কলেজের হল বানোর দাবিও জানান তারা।শনিবার সকাল ১০টা থেকে কলেজের মূল ফটক থেকে ভিক্টোরিয়া পার্ক এরিয়া ও লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে নেমে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন। এতে করে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। জানা যায়, শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, ড্যাফরিনকে কবি নজরুল কলেজের হল ঘোষণা, শিক্ষক সংকট নিরসন, একাডেমিক ভবন বৃদ্ধি ও সকল শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভে নামে তারা।এদিকে বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি