৬ বছর পর হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: ৬ বছর পর নির্বাচনে কারচুপি চেষ্টার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনসহ কয়েকজন ডেমোক্র্যাটের বিরুদ্ধে মামলা করেছেন ওই নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ আনা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (মার্চ ২৪) তিনি এ মামলা করেন। ট্রাম্পের অভিযোগ, তার নির্বাচনী প্রচারণাকে রাশিয়ার সঙ্গে জড়িয়ে এই কারচুপির চেষ্টা করেছিলেন তারা।
ফ্লোরিডার ফেডারেল কোর্টে দায়ের করা ১০৮ পৃষ্ঠার এজাহারে তিনি বলেন, ‘রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড জুনিয়র ট্রাম্প বিদেশি শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে যোগসাজশ করছেন-এমন মিথ্যা কাহিনী ছড়াতে বিবাদীরা সবাই মিলে বিদ্বেষপূর্ণ ষড়যন্ত্র করেছিলেন।’ এজাহারে সুবিধা আদায়ে সংঘবদ্ধ অপরাধ (র্যাকেটিয়ারিং) এবং ক্ষতিকর মিথ্যা ছড়াতে ষড়যন্ত্রেরও অভিযোগ আনা হয়। বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও হিলারির একজন প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করনেনি বলে রয়টার্স জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘আর্থিক ক্ষতির বোঝা বহনে তিনি বাধ্য হয়েছেন, আদালতে যার পরিমাণ নির্ধারিত হবে। তবে সেটা ২৪ মিলিয়ন ডলারের বেশি হতে পারে। এর সঙ্গে আরও যোগ হতে থাকবে নিরাপত্তা ব্যয় ও আইনি ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য খরচ।’
র্যাকেটিয়ারিং মামলায় অভিজ্ঞ আইনজীবী জেফ গ্রেল বলেন, র্যাকেটিয়ারিং অভিযোগ আনার ক্ষেত্রে ট্রাম্প হয়তো অনেক বেশি দেরি করে ফেলেছেন। কারণ, এ দাবির ক্ষেত্রে চার বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়া আছে। তবে এখানে সাধারণত একটি বড় বিতর্ক আছে কখন এই চার বছর সময় শুরু হবে।
ট্রাম্পের মামলায় বিবাদীদের মধ্যে সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিলের নামও রয়েছে। তার লেখা একটি নথি ২০১৬ সালের নভেম্বরের নির্বাচনের আগে এফবিআই ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়ানো হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি