৫ মে ২০২৬

৫জি সুধিধা নিয়ে নতুন স্মার্টফোন উন্মোচন করলো শাওমি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৫জি সুধিধা নিয়ে নতুন স্মার্টফোন উন্মোচন করলো শাওমি
বাংলাপ্রেস ডেস্কঃ গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বৃহস্পতিবার (২৭ মে) দেশের বাজারে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ মি ১১এক্স উন্মোচন করেছে। স্মার্টফোনটিতে আছে অসংখ্য ফিচার; যার মধ্যে আছে সর্বাধুনিক হার্ডওয়্যার ও সেরা স্পেসিফিকেশন। নতুন ফিচারগুলোর মধ্যে আছে ই৪ ১২০হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ডলবি অ্যাটমস ডুয়েল স্পিকার, আইপি রেটিং এবং চমকপ্রদ ডিজাইন। হালকা এবং স্টাইলিশ ডিজাইনের মি ১১এক্স-এ গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা দিতে ফ্ল্যাগশিপের সবগুলো উপাদানের সন্নিবেশ ঘটানো হয়েছে। নতুন স্মার্টফোন উন্মোচন নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমির লক্ষ্য শুধু প্রিমিয়াম পণ্যই নয়, সেটা ওই ক্লাসের মধ্যে সেরা প্রযুক্তির সমন্বয়ে নিয়ে আসা, যাতে আমাদের গ্রাহকরা উপকৃত হন। মি ১১এক্স উন্মোচনের মধ্য দিয়ে আমরা আশা করছি, গ্রাহকদের আগামী দিনের সকল চাহিদা পূরণের পাশাপাশি নতুনত্বের সুবিধা মিলবে। ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য মি ১১এক্স ফোনটিতে সুপিরিয়র ক্যামেরা, অত্যাধুনিক ডিসপ্লের সমন্বয় রাখা হয়েছে।’   বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি