৫৫ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’
বাংলাপ্রেস ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। বাসটি পানিতে পড়ার পর মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।
বর্তমানে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে। বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় ঘাট এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উৎসুক জনতার ভিড় সামাল দিতে পুলিশ হিমশিম খাচ্ছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জাহাজ হামজার মাধ্যমে বাসটিকে পানি থেকে তোলার চেষ্টা চালানো হচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির
সঙ্গীত একাডেমি