৮ মে ২০২৬

৫০০ বছর আগে ডুবন্ত জাহাজে পাওয়া গেল তরকারির মশলা, মান এখনো অটুট!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৫০০ বছর আগে ডুবন্ত জাহাজে পাওয়া গেল তরকারির মশলা, মান এখনো অটুট!
নিজস্ব প্রতিবেদক: ৫০০ বছর আগে সুইডেনের বাল্টিক সাগরে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে মশলার সন্ধান পাওয়া গেছে। মরিচ, আদাসহ অন্যান্য মশলা রয়েছে। এসব মশলার মান এখনো অটুট রয়েছে। খবর রয়টার্সের। লুন্ড ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী ব্রেন্ডন ফোলির নেতৃত্বে পরিচালিত খননকার্যে পলিতে চাপা পড়া অবস্থায় ওই মশলা পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডেনমার্ক এবং নরওয়ের রাজা হ্যান্সের মালিকানাধীন জাহাজটি সুইডেনের বাল্টিক সাগরে ডুবে গিয়েছিল। রাজা সুইডেনের উপকূলে একটি রাজনৈতিক সভায় যোগদান করতে যাওয়ার সময় জাহাজটিতে আগুন ধরে ডুবে গিয়েছিল বলে মনে করা হয়। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, ১৪৯৫ সাল থেকে রনেবির উপকূলে পড়ে আছে। ওই জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে থেকে খুব ভালোভাবে সংরক্ষিত অবস্থায় কিছু মসলা পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে মরিচ ও আদা। লুন্ড ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী ব্রেন্ডন ফোলির নেতৃত্বে খননকার্য চালানো হয়। তিনি বলেন, কিন্তু এই ধরনের মশলা খুঁজে পাওয়া বেশ চমকপ্রদ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি