৫ মে ২০২৬

৫ ঘণ্টার ব্যবধানে মুন্সীগঞ্জে সব ধরনের চালের দাম ৪-৫ টাকা বৃদ্ধি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৫ ঘণ্টার ব্যবধানে মুন্সীগঞ্জে সব ধরনের চালের দাম ৪-৫ টাকা বৃদ্ধি

মুন্সীগঞ্জ থেকে সংবাদদাতা : মুন্সীগঞ্জে চালের দাম ৫ঘন্টার ব্যবধানে কেজিতে ৫টাকা বৃদ্ধি পেয়েছে। মুন্সীগঞ্জ বাজারে বিভিন্ন চালের দোকানে ঘুরে দেখা যায়, চাল উঠানোর হিড়িক পড়েছে। মনে হচ্ছে প্রত্যেকটি চালের দোকানে দিনভর চাল মুজদ করার প্রতিযোগিতায় মেতেছে। ইতোমধ্যে গোডাউন ও দোকানে চালের মজুদ শেষ করে ফেলেছে। সাধারণ মানুষের মধ্যে চালের দাম বৃদ্ধিতে চরম উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে কয়েকটি দোকানে মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার মো: মনির হোসেনকে নিয়ে বাজার পরিদর্শনকালে এমন তথ্য মেলে। দোকানদারদের অভিযোগ সাধারণ লোকজন দোকানে এসে ৫ বস্তা চাল চাইলে আমরা তো আর জিজ্ঞেস করব না কেন ৫বস্তা চাল নিবেন। আমরা দিয়ে দিচ্ছে। অন্যান্য উপজেলায়ও চালের দাম বৃদ্ধির খবর পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা জানিয়েছেন তাদেরকে প্রবাসীরা জানিয়েছেন তারাও একমাস যাবৎ বাসায় বন্ধি। বাংলাদেশেও সকলকে এক মাসের জন্য বন্ধি অবস্থায় থাকতে হবে। তাই এক মাসের চাল ডালসহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে ঘরে মজুদ করার জন্য জানিয়েছেন। যেহেতু বাহিরে বের হওয়া যাবে না সেই হেতু এক মাসের সকল নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে আনছি। যাতে করে আর আমাদের ঘরের বাইরে যেতে না হয়।

অপরদিকে চালের আমদানী স্থল রিকাবী বাজারে মিল কারখানাগুলোতেও বিক্রির হিড়িক পড়েছে। ফলে চালের দাম কয়েক ঘন্টায় ৫টাকা বৃদ্ধি পেয়েছে। চালের দাম বৃদ্ধির খবর পৌছে গেছে সর্বত্র। কে কত চাল কিনতে পারে এমন প্রতিযোগিতা চলছে। অপরদিকে এই সুযোগে চাল ব্যবসায়ীরা ৪-৫টাকা করে বৃদ্ধি করে দিয়েছেন চালের দাম।

মুন্সীগঞ্জ বাজারের চালের দোকানদার বলেন, নতুন চাল উঠবে তখন চালের দাম কমে যাবে। পুরাতন চাল আরৎদারের কাছে শেষ পর্যায় তাই চাল মজুদ করার হিড়িক পড়েছে। অপরদিকে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে চাহিদা বেড়েছে পূর্বের তুলনায় ৪-৫গুন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার জানান, চালের দাম বৃদ্ধি করার কোন সুযোগ নেই। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি