৫ মে ২০২৬

৪৫টি অনলাইন নিউজ পোর্টাল অনুমোদন পেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৪৫টি অনলাইন নিউজ পোর্টাল অনুমোদন পেল
বাংলাপ্রেস ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেলো ৪৫টি অনলাইন নিউজ পোর্টাল। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এসব পোর্টালের অনুমোদন দেয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স সাক্ষরিত বিজ্ঞপ্তিতে একইসঙ্গে ৪৫টি অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন দেয়া হয়। আগামী ২০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। অনুমোদন পাওয়া ৪৫টি নিউজ পোর্টাল ঢাকা পোস্ট, ক্যাম্পাস টাইমস, ঢাকা প্রকাশ ২৪, দেশ সমাচার, ডেইলি চাকরি, গুরুকূললাইভ, বাংলা নিউজ ডট কম, সিভয়েজ২৪, দেশ নিউজ বিডি, কিংস নিউজ২৪, ভিশন নিউজ২৪, দূরবীন ডট নিউজ, পরিষদ বার্তা, বাংলা গেজেট, এসপিএন বিডি, গ্লোবাল নিউজ, চট্টগ্রাম ২৪, স্টার সংবাদ, সারাদিন, বহুমাত্রিক, এনএনবি, পলিটিক্স নিউজ ২৪, এমটি নিউজ ২৪, বিনিয়োগ বার্তা, আর্ট নিউজ, বিজনেস ২৪ বিডি, বিডি টাইমস নিউজ, নিউজ নাউ ২৪, সিএইচডি নিউজ ২৪, পদ্মা টাইমস ২৪, ওয়ার্ল্ড গ্লোবাল ২৪, সিলেট ভিউ ২৪, ভয়েজ অব টাইগার, বাংলা আওয়ার, গ্রিন বাংলা অনলাইন ২৪, অধিকার পত্র, বার্তা জগৎ ২৪, শ্যামলী নিউজ ২৪, সোনালী নিউজ, নিউজ নাউ বাংলা, পার্বত্য নিউজ, পদ্মা নিউজ, অর্থ সংবাদ, ল নিউজ ২৪ ও নিউজ জোন বিডি। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি