৭ মে ২০২৬

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাপ্রেস ডেস্ক: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে পিএসসি’র বিশেষ সভায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণদের সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার ফল পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক সিমের মোবাইল ফোনে এসএমএস করে পাওয়া যাবে। এসএমএস করে ফল পেতে PSC 40 Registrstion Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।

গত ৩ মে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী অংশ নেন। এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি