৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ২০ কিশোর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদী প্রতিবেদক : শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ২০জন কিশোর। নিয়মিত নামাজ জামাতে আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে পুরুষ্কার হিসেবে পড়ার টেবিল দিয়েছেন তারা।
আর যারা ৪০ দিনের মধ্যে ২/১ দিন জামাতে পড়তে পারেনি এমন ২১ জনকে আরএফএল এর রেক। এছাড়াও ২৬ জন কিশোরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে জগ দেয়া হয়েছে। এ প্রতিযোগিতা শুরু হয় গত পহেলা মার্চ এবং শেষ হয় ১০ এপ্রিল। অংশ গ্রহণ করে মোট ৬৭ জন।
এলাকার শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ ফরজ ওই কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি