৮ মে ২০২৬

৩৭তম বিসিএস নন-ক্যাডারে ৭৮৭ জন নিয়োগে সুপারিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৩৭তম বিসিএস নন-ক্যাডারে ৭৮৭ জন নিয়োগে সুপারিশ

বাংলাপ্রেস ডেস্ক: বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৮৭ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) কমিশনের বিশেষ সভায় তাদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ১৮ জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শক পদে ২৭ জন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) পদে ১৮ জন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৮৭ জনসহ সর্বমোট ৩৩ ক্যাটাগরির ৭৮৭টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

উল্লেখ্য, ৩৭তম বিসিএস থেকে ১ম/২য় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী ২২৬২ জন প্রার্থীদের মধ্য থেকে এ যাবত ১ম শ্রেণির (৯ম গ্রেড) নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং ২য় শ্রেণির (১০ম গ্রেড) নন-ক্যাডার পদে ৮৮৫ জন প্রার্থীকে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি