৩৭ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ৩৭ দিনের দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ১২ মে (রোববার) থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর বাংলাপ্রেসকে বলেন, গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শবে কদর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় আগামী ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত।
উল্লেখ্য, নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে ১০ ও ১১ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্যাম্পাস বন্ধ হচ্ছে দুই দিন আগেই। একইভাবে ১৪ ও ১৫ জুন যথাক্রমে (শুক্র ও শনিবার) হওয়ায় বিশ্ববিদ্যালয় চালু হবে ১৬ জুন (রোববার)।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১১ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১১ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি