৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন।
প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ঢাকা-৩), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (বরিশাল-৫) নতুন মন্ত্রিসভায়ও প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রুমানা আলী (গাজীপুর-৩), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং বাণিজ্য মন্ত্রণালয়ে আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬) প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।
এর আগে বুধবার (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিসভা গঠনের অনুমোদনের পর মন্ত্রিসভা গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি