১০ মে ২০২৬

৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন
বাংলাপ্রেস ডেস্ক: এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক জানান, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে জারি করা ওই চিঠিতে বলা হয়েছে— ২০২৫ সালে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের (২০২৪) মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন। এতে আরও বলা হয়, প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যেকোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বরের পরে প্রাথমিক নিবন্ধনের কোনও সুযোগ থাকবে না। চিঠিতে আরও বলা হয়েছে, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজও পরিবর্তন করা যাবে না।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি