৪ মে ২০২৬

৩০ লাখ ফিলিস্তিনির ওপর হজ পালনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৩০ লাখ ফিলিস্তিনির ওপর হজ পালনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি

বাংলাপ্রেস অনলাইন: ইসরায়েলে বসবাসরত ১৫ লাখ-সহ প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি নাগরিকের পবিত্র হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এর আগে ইসরায়েলে বসবাসরত এই ফিলিস্তিনি নাগরিকরা লেবানন অথবা জর্ডানের পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ ও ওমরাহ পালনের সুযোগ পেতেন। লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ফিলিস্তিনিদের হজ পালনে সৌদি আরবের এই নিষেধাজ্ঞা আরোপের খবর দিয়েছে।

মিডল ইস্ট আই বলছে, ফিলিস্তিনের যে নাগরিকরা জর্ডান, লেবানন, পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলে বসবাস করছেন তারা অস্থায়ীভিত্তিতে জর্ডান অথবা লেবাননের ট্রাভেল নথি নিয়ে সৌদি আরবে পবিত্র হজ এবং ওমরাহ পালন করতে পারতেন।

কিন্তু গত ১২ সেপ্টেম্বর থেকে ফিলিস্তিনিদের জন্য এই দুই দেশ থেকে হজ কিংবা ওমরাহ ভিসা ইস্যু বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এর ফলে এসব দেশে বসবাসরত প্রায় ২৯ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি নাগরিক হজ এবং ওমরাহ পালন করতে পারবেন না। সূত্র : মিডল ইস্ট আই।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি