আন্তর্জাতিক
ভারতে সড়ক দুর্ঘটনা: ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে ১২ পুণ্যার্থীর করুণ মৃত্যু
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্ক: একটি সূর্যমুখীগাছ ৬ থেকে ১০ ফুট লম্বা হয়। কয়েকটি প্রজাতি ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উচ্চতায়ও পৌঁছায়। কিন্তু তাই বলে ৩০ ফুট ৭ ইঞ্চি উচ্চতার সূর্যমুখীগাছ! উচ্চতার দিক দিয়ে গাছটি অনানুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ড ভেঙেছে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ফোর্ট ওয়েইন শহরের বাসিন্দা অ্যালেক্স বাবিচের বাড়ির আঙিনায় বেড়ে উঠেছে এই বিশাল আকৃতির সূর্যমুখীগাছ।
অ্যালেক্স মূলত যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙতে, এই রেকর্ডে নিজের নাম লেখাতে চেষ্টা করে যাচ্ছিলেন। এই লক্ষ্যে গত বছরও তিনি একটি সূর্যমুখীগাছ রোপণ করেছিলেন। যত্নআত্তি করে গাছটিকে বড় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গাছটি রেকর্ড ভাঙতে পারেনি।