৮ মে ২০২৬

৩ গার্মেন্ট মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৩ গার্মেন্ট মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি
বাংলাপ্রেস ডেস্ক:  টিএনজেডসহ তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে সরকার। ইতিমধ্যে রেড নোটিশ জারিসংক্রান্ত চিঠিটি ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। যাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে অনুরোধ করা হয়েছে তারা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মামুনুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রে এই অনুরোধটি ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান রয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি