৭ মে ২০২৬

২৯ মে থেকে বিরতিহীত ট্রেন 'পঞ্চগড় এক্সপ্রেস'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২৯ মে থেকে বিরতিহীত ট্রেন 'পঞ্চগড় এক্সপ্রেস'

বাংলাপ্রেস ঢাকা : ২৯মে অর্থাৎ ঈদের আগেই ঢাকা থেকে পঞ্চগড় রুটে নতুন একটি ট্রেন চালু হবে। ১৮টি বগি নিয়ে বিরতিহীন এই ট্রেনটি ঢাকা থেকে সরাসরি পার্বতীপুর পর্যন্ত যাবে। এরপর দু–একটি স্টেশনে থেমে পঞ্চগড়ে পৌঁছাবে পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করবেন। ২৯ মে থেকে ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দেবে ট্রেনটি।

গতকাল বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম এসব কথা জানান। ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মসূচি সম্পর্কে তথ্য জানানোর জন্য রেলওয়ে ভবনে তিনি বলেন, ২৯ মে থেকে পঞ্চগড় এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন চালু হবে ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে। প্রধানমন্ত্রী ২৫ মে গণভবনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করবেন। ১৮টি বগি নিয়ে বিরতিহীনভাবে ঢাকা থেকে সরাসরি পার্বতীপুর পর্যন্ত যাবে ট্রেনটি। এরপর দিনাজপুর, ঠাকুরগাঁও এ দুই জায়গায় থেমে পঞ্চগড়ে গিয়ে শেষ হবে ট্রেনটির যাত্রা।

মন্ত্রী বলেন, বনলতার মতো পঞ্চগড় এক্সপ্রেসে খাবার বাধ্যতামূলক করা হয়নি। ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে শোভন ৫৫০ টাকা, এসি চেয়ার ১ হাজার ৩৫ টাকা, এসি কেবিন ১ হাজার ২৬০ টাকা এবং এসি স্লিপিং বার্থ ১ হাজার ৮৯২ টাকা। ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি বাংলাদেশের সর্ব দীর্ঘ ট্রেন সার্ভিস হতে যাচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি