৬ মে ২০২৬

২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করল ওয়াশিংটন ডিসির মেয়র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করল ওয়াশিংটন ডিসির মেয়র
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও বাংলাদেশিদের জন্য এটা আরও একটি গর্বের সংবাদ বলে মনে করছেন প্রবাসীরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। মেয়রের স্বাক্ষরিত ঘোষণাপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন হচ্ছে এবং সেটি ধীরে ধীরে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’য় পরিণত হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক রয়েছে। ওয়াশিংটনে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করা হয়েছে পত্রটিতে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি