৬ মে ২০২৬

২৬ লাখ সিমকার্ড বন্ধ হচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২৬ লাখ সিমকার্ড বন্ধ হচ্ছে

জাতীয় ডেস্ক: আগামী ২৬ এপ্রিল ১৬ লাখ সিম বন্ধ হতে পারে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি নম্বর নিবন্ধন করা যাবে না। এ নিয়ম মানা হয়নি অন্তত এক লাখ জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে। এগুলোর বিপরীতে ১৫টির ওপরে নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ লাখের বেশি। এসব পরিচয়পত্রের বিপরীতে থাকা সিমগুলোই বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ২৬ এপ্রিল সিমগুলো বন্ধ করে দেওয়ার আগে ১ এপ্রিল থেকেই বেশ কিছু প্রক্রিয়াগত দিক নিয়ে কাজ শুরু হবে।

বুধবার এ বিষয় নিয়ে অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করেছে কমিশন। সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, অপারেটরগুলোকে এসব সিম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হবে। পরে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে অপারেটরগুলো প্রতিটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিমের সংখ্যা ১৫টিতে নামিয়ে আনবে। গ্রাহকরা তাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধন রয়েছে তা সহজেই জানতে পারবেন মোবাইলের মাধ্যমে। *১৬০০১# ডায়াল করে নিজের জাতীয় পরিচয়পত্রের শেষ চার ডিজিট পুশ করেই জানা যাবে নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি