৭ মে ২০২৬

২৫ এপ্রিল শুরু হতে পারে রোজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৫ এপ্রিল শুরু হতে পারে রোজা

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৪ এপ্রিল থেকে সৌদি আরবে রোজা শুরু হতে পারে। তবে, চাঁদ দেখার ওপর নির্ভর করছে সবকিছু।

মরক্কোর জ্যোতির্বিদ আব্দেল আজি খার্বূচ আল ইফরানী বলছেন, আগামী শুক্রবার (২৩ এপ্রিল) সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। সে অনুযায়ী ওই দিন থেকেই সেহরি খেতে হতে হবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত মুসলিমদের।

মরক্কোর সংবাদমাধ্যম এমডব্লিউএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। সে অনুযায়ী পরদিন শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা শুরু হতে পারে দক্ষিণ এশিয়ার বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে।

এদিকে জিওনিউজ জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আগামী ২৫ এপ্রিল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, (ভারত-বাংলাদেশ) ২০২০ সালের রোজা শুরু হবে ২৫ এপ্রিল থেকে। ২৪ এপ্রিল চাঁদ দেখা যাবে। যদিও ইসলামের যাবতীয় বিধান চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। চাঁদ দেখার ক্ষেত্রে শরিয়ত নির্দেশিত সাক্ষীর কথা গ্রহণযোগ্য হয়। ফলে, সারাবিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা চাঁদ দেখেই পালন করবেন। এটাই ইসলামের নীতি।

এদিকে, এ বছর বাংলাদেশে আরবি ১৪৪১ হিজরি সনের সপ্তম মাস রজব ৩০ দিন পূর্ণ হয়েছিল। কিন্তু সৌদি আরবে ছিল ২৯ দিনে। আর শাবন মাসে এসে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এসে দাঁড়িয়েছে দু’দিনে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি