৭ মে ২০২৬

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কারণে দেশব্যাপী গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদও ওই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে।

গণপরিবহন চলাচল আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে শনিবার (১১ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প ও চিকিৎসা সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

এদিকে, আজ শনিবার রাজধানীর সংসদ ভবনে এলাকায় নিজের সরকারি বাসভবনে এক ভিডিও সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘সরকার সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।’’

“পণ্যবাহী পরিবহন, খাদ্যদ্রব্য, জরুরিসেবা, পচনশীল দ্রব্য পরিবাহী, ওষুধ শিল্প, ত্রাণবাহী গাড়ি, গণমাধ্যম, কৃষি মৎসজাত পণ্য ও দুগ্ধজাত পণ্য পরিবহনে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে” - যোগ করেন তিনি।

যারা পণ্যপরিবহনের মধ্যে যাত্রী বহন করছেন, তাদের বিষয়ে সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, পণ্যবাহী পরিবহনে যাত্রী বহন করা যাবে না- এমন নিষেধাজ্ঞা অনেকে মানছেন না।’’

করোনাভাইরাসের সংকটের মধ্যে পদ্ধা সেতুতে আরো একটি স্প্যান বসানোর অগ্রগতি তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘‘এই সংকটের মধ্যেও আমি জাতিকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে একটি সুখবর দিচ্ছি। এই প্রতিকূল অবস্থার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বাধিক অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুতে ২০ এবং ২১ নম্বর পিলারের উপর ২৮তম স্প্যান স্থাপন করা হয়েছে।’’

“এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর ৪ দশমিক ২ কিলোমিটার দৃশ্যমান হলো। আর বাকি রইলো ১৩টি স্পানের কাজ। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশি-বিদেশিসকল প্রকৌশলী, টেকনিশিয়ান শ্রমিক পরামর্শক যারা তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন, হাসিনার সরকারের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি