২৪ ট্রেন লিজের চুক্তি বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বেসরকারি অপারেটর দিয়ে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। চুক্তির শর্ত না মানার অভিযোগে এই চুক্তি বাতিল করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান গণমাধ্যমকে ইজারা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।
এই ২৪টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, রিপন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রী ও রেলের অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেনগুলো পরিচালনা করছিলেন।
এদিকে রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ওই সংস্থাগুলো প্রাথমিকভাবে চার বছরের জন্য ২৪টি ট্রেন পরিচালনার চুক্তি জিতেছিল, কিন্তু তারা এক দশকেরও বেশি সময় ধরে সেগুলো চালাতে থাকে। মেয়াদ শেষ হলেও রেল মন্ত্রণালয় কোনো নতুন বিডিং ছাড়া তাদের চুক্তি বাড়ায়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি