৮ মে ২০২৬

২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: জেলার সোনাগাজীর সিনিয়র ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর ঘোষণা করা হবে।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের জ্যেষ্ঠ বিচারক মো: মামুনুর রশিদ উভয় পক্ষের যুক্তি-তর্ক শুনানী শেষে আগামী ২৪ অক্টোবর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করেন।

আজ সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবীগণ ১৬জন আসামীর প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি দাবী করে আদালতের যুক্তিতর্ক উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আক্রামুজ্জামান ও পাবলিক প্রসিকিউটর হাফেজ আহাম্মদ ও শাহাজাহান সাজু এবং আসামী পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন এ্যাডভোকেট. মাহফুজুল হক। এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে মামলার ১৬ আসামীকে আদালতে হাজির করা হয়। মামলার ৯২ জন স্বাক্ষীর মধ্যে আদালতে ৮৭ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেছে।

নুসরাত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে নুসরাতের মা বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেয়া হচ্ছিলো।

গত ৬ এপ্রিল সকালে আলিম আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এসময় কৌশলে তাকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি