৫ মে ২০২৬

২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন

বাংলাপ্রেস অনলাইন : সিলেটে আগামী ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট জেলা বিএনপি সূত্র জানায়, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমকে ফোন করে পুলিশ অনুমতি দেয়ার কথা জানিয়েছে। এ ব্যাপারে শামীম বলেন, পুলিশের ফোন পেয়ে দলের স্থানীয় নেতারা লিখিত অনুমতি নিয়ে আসতে এসএমপি কার্যালয়ে গেছেন।

২৪ অক্টোবর তারা রেজিস্ট্রি মাঠে সমাবেশ ছাড়াও ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহজালাল(র.), হযরত শাহপরানের(র.) মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। এর আগে রোববার দুপুরে সমাবেশের অনুমতি পেতে হাইকোর্টে রিট করেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারি আলী আহমদ। সোমবার রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি